২৪ ঘন্টা নিউজ
সোমবার ২৩ নভেম্বর ২০২০ www.24ghonta.news৯ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ৮ রবিউস সানি ১৪৪২ হিজরি

লোহাগাড়ায় পেট্রোম্যাক্স’র রিজিওনাল ডিস্ট্রিবিউশন সেন্টার উদ্বোধন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৩ নভেম্বর, ২০২০ । ১২:০৬ রাত

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়ায় দেশীয় গ্যাস কোম্পানি পেট্রোম্যাক্স এলপিজি লিমিটেডের রিজিওনাল ডিস্ট্রিবিউশন সেন্টার উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২২ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আমিরাবাদ (তাজমহল কমিউনিটি সেন্টারের বিপরীতে) এলাকায় এ সেন্টার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেট্রোম্যাক্স এলপিজি লিমিটেডের পরিচালক নাফিস কামাল। বিশেষ অতিথি ছিলেন কোম্পানির সিইও ফিরোজ আহমেদ, ডিজিএম তাজুল ইসলাম, এজিএম আবুল কাশেম মো: তোহা, অপারেশন সেলস ম্যানেজার নাঈম সিদ্দিকী, চট্টগ্রাম ডিভিশনের ম্যানেজার আসিফ আনোয়ার ও এস এস ডেইলি নীড সেন্টারের স্বত্ত্বাধিকারী সোহেল উদ্দিন মুরাদ।

এর আগে দুপুর দুইটার দিকে কোম্পানির পরিচালকসহ সিনিয়র কর্মকর্তারা হেলিকপ্টারযোগে লোহাগাড়ার কর্নেল (অবঃ) অলি আহমেদ বীর বিক্রম স্টেডিয়ামে অবতরণ করেন। পরে তারা অনুষ্ঠানে যোগ দেন।

২৪ ঘণ্টা/আজাদ

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন