২৪ ঘন্টা নিউজ
বুধবার ২৫ নভেম্বর ২০২০ www.24ghonta.news১১ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ১০ রবিউস সানি ১৪৪২ হিজরি

চট্টগ্রামে নতুন করে ১০৬ জনের করোনা শনাক্ত, নগরে মৃত্যু ২

চট্টগ্রামে করোনা
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২৫ নভেম্বর, ২০২০ । ৯:০৮ সকাল

২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামে নতুন করে ১০৬ জনের শরীরে করোনা ভাইরাসের (কোভিড-১৯) অস্তিত্ব মিলেছে। এর মধ্যে নগরে ৯৪ জন এবং উপজেলাগুলোতে ১২ জন। এ নিয়ে চট্টগ্রামে ২৪ হাজার ১৭৫ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

বিগত ২৪ ঘণ্টায় করোনায় চট্টগ্রাম শহরে ২ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সকালে গতকালের চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, চট্টগ্রামের আট ল্যাব এবং কক্সবাজারে ৮৫৫ টি নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত শনাক্ত হয়েছে ১০৬ জন। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ২৪১৭৫ জন। এর মধ্যে নগরে ১৮১০০ জন এবং উপজেলায় ৬০৭৫ জন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে গতকাল ৭০ টি নমুনা পরীক্ষা করে ৪০ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রামের ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) গতকাল ২২১ টি নমুনা পরীক্ষা করে ৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে গতকাল ১৮৮ টি নমুনা পরীক্ষা করে ৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় ল্যাবে (সিভাসু) গতকাল ৭৩ টি নমুনা পরীক্ষা করে ৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে গতকাল চট্টগ্রামের ৯৬ টি নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয় নি।

ইমপেরিয়াল হাসপাতালে গতকাল ৬৬ টি নমুনা পরীক্ষা করে ১১ জনের করোনা শনাক্ত হয়েছে।

শেভরণ ল্যাবে গতকাল ১২৯ টি নমুনা পরীক্ষা করে ৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল গতকাল ১২ টি নমুনা পরীক্ষা করে নগরে ৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের রিজিওন্যাল টিউবারকুলোসিস র‌্যাফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) গতকাল নমুনা পরীক্ষা হয় নি।

চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ৩১৭ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ২২৩ এবং উপজেলায় ৯৪ জন। এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন মোট ১৭ হাজার ৫৩১ জন।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন