২৪ ঘন্টা নিউজ
বুধবার ২৫ নভেম্বর ২০২০ www.24ghonta.news১১ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ১০ রবিউস সানি ১৪৪২ হিজরি

আমিরাতে ৪ ডিসেম্বর থেকে পুনরায় জুমার নামাজ চালু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২৫ নভেম্বর, ২০২০ । ১০:১৩ সকাল

ওবায়দুল হক মানিক, আরব আমিরাত প্রতিনিধি : সংযুক্ত আরব আমিরাতে স্বাস্থ্যবিধি মেনে আগামী ৪ ডিসেম্বর থেকে মসজিদে জুমার নামাজের অনুমতি দেওয়া হয়েছে।

গত মঙ্গলবার (২৪ নভেম্বর) স্থানীয় গণমাধ্যমে এই তথ্য জানানাে। ১ জুলাই থেকে মসজিদ চালু হয় আর আগামী ৪ ডিসেম্বর থেকে জুমার জন্য অনুমতি দিলেও মানতে হবে আন্তর্জাতিক স্বাস্থ্যবিধির নিয়ম।

করােনাভাইরাসের কারণে ১৬ মার্চ ‘ দ্য জেনারেল অথরিট অব ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড এনডাওমেন্টসের ঘােষণা মােতাবেক বন্ধ রাখা হয় দেশটির সব মসজিদ।

এদিকে দেশটির আইন অনুযায়ী প্রতি দুই সারির মধ্যে একটি ফাঁকা সারি রাখতে হবে। প্রতি দুই ব্যক্তির মধ্যে ১.৫ মিটার ফাক রাখতে হবে। মাস্ক ও গ্লাভস বাধ্যতামূলক। নামাজের জন্য মুসল্লা বা নামাজের চাদর বাসা থেকে নিয়ে আসতে হবে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন