২৪ ঘন্টা নিউজ
বুধবার ২৫ নভেম্বর ২০২০ www.24ghonta.news১১ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ১০ রবিউস সানি ১৪৪২ হিজরি

মিরসরাইতে কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ হারালেন মোটরসাইকেল আরোহী

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২৫ নভেম্বর, ২০২০ । ৪:০৮ বিকাল

চট্টগ্রাম ডেস্ক : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইতে কাভার্ডভ্যানের ধাক্কায় নুর আলম (৫০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

আজ বুধবার (২৫ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে উপজেলা পৌর সদরে দুর্ঘটনটি ঘটে। নুর আলম উপজেলার ওসমানপুর ইউনিয়নের পাতাকোট গ্রামের আহমেদুর রহমানের ছেলে বলে জানা গেছে।

স্থানীরা জানায়, নিজের বাড়ি থেকে এক নিকট আত্মীয়কে তার বাইকের পেছনে নিয়ে সীতাকু-ের দিকে যাচ্ছিলেন। মিরসরাই সদরের একটি ওভার ব্রিজে পৌছানোর পর তার বাইকের পেছনে থাকা একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দেন। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় নুর আলম।

সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহতের তথ্যটি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের এএসআই খন্দকার বাবুল ইসলাম।

তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তাছাড়া দুর্ঘটনার ঘাতক কাভার্ডভ্যানটিও আটক করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

রাজীব/২৪ ঘণ্টা

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন