২৪ ঘন্টা নিউজ
বুধবার ২৫ নভেম্বর ২০২০ www.24ghonta.news১১ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ১০ রবিউস সানি ১৪৪২ হিজরি

সীতাকুণ্ডের রাইজিং স্টিলকে পরিবেশের ৫ লক্ষ টাকা জরিমানা

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২৫ নভেম্বর, ২০২০ । ৭:০৮ রাত

সীতাকুণ্ড প্রতিনিধিঃ পরিবেশের লাইসেন্স না থাকায় সীতাকুণ্ডের মেসার্স রাইজিং স্টীল লিমিটেডকে ৫ লক্ষ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল।

আজ বুধবার (২৫ নভেম্বর) সকালে শুনানি শেষে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন এ জরিমানা করেন।

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ধারা ৭ এর আলোকে পরিবেশের লাইসেন্স না করার অপরাধে মেসার্স রাইজিং স্টীল লিমিটেডকে ৫ লক্ষ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল।

পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইনের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। তিনি বলেন, উক্ত প্রতিষ্ঠান পরিবেশের লাইসেন্স না করে অপরাধ করেছে। এই অপরাধে এ জরিমানা করা হয়। জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে উক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

২৪ ঘণ্টা/দুলু

 

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন