২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২৬ নভেম্বর ২০২০ www.24ghonta.news১২ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ১১ রবিউস সানি ১৪৪২ হিজরি

ঠাকুরগাঁওয়ে সরকারী চিকিৎসা সামগ্রী চুরি, বিক্রি করতে গিয়ে ধরা খেল কর্মচারি

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০ । ১:৫৩ দুপুর

ঠাকুরগাঁও প্রতিনিধিঃঠাকুরগাঁওয়ে সরকারি হাসপাতলের চিকিৎসা সামগ্রী চুরি করে বিক্রি করতে গিয়ে মালামালসহ হাতে নাতে আটক হয়েছেন হাসপাতালের রুহুল আমীন নামে এক কর্মচারী।

বুধবার রাত ৮ টার সময় জেলা প্রশাসনের কর্মকর্তা ও গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর যৌথ অভিযানে শহরের বন্ধন ডায়াগনষ্টিক সেন্টারের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক রুহুল আমীন ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের হেলথ এডুকেটর (তৃতীয় শ্রেণী কর্মচারি) পদে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর হাসপাতাল এলাকায় এ অভিযানটি পরিচালনা করা হয়। এসময় আটককৃত ব্যক্তির কাছ থেকে আধুনিক সদর হাসপাতলের চিকিৎসা সামগ্রী হিসেবে বিপুল পরিমান স্যালাইন, সিরিঞ্জ, হ্যান্ড গ্লোবস ও ক্রোপ ব্যান্ডেজ রোল জব্দ করা হয়, যার মুল্য প্রায় অর্ধ লক্ষ টাকা।

আটকের সময় স্থানীয়রা অভিযোগ করে বলেন, সদর হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে বেশিরভাগ ওষুধ ও চিকিৎসা সামগ্রী কিনতে হয় বাহির থেকে। অথচ সরকারি কর্মচারিরা তা বাইরে বিক্রি করছে। তাদের ধারণা এর সাথে হাসপাতালের অনেক কর্মকর্তারাই জড়িত আছেন। অবিলম্বে আটককৃত ব্যক্তির মাধ্যমে তা উদঘাটনের দাবি জানিয়ে তাদেরকেও আইনের আওতায় আনার দাবি জানান তারা।

এসময় সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসারসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট অমিত কুমার সাহা জানান, বিষয়টি নিয়ে আরো তদন্ত করা হবে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে সদর থানায় নিয়মিত মামলা রজু করার নির্দেশ দেয়া হয়েছে।

সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ রকিবুল আলম জানান, সরকারি চিকিৎসা সামগ্রী কিভাবে হাসপাতাল থেকে চুরি হলো তা খতিয়ে দেখা হবে। এর সাথে অন্য কেউ জড়িত আছে কি না তাও তদন্ত করার পাশাপাশি আটককৃত ব্যক্তির বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাসহ তার বিরুদ্ধে মামলা করা হবে।

২৪ ঘণ্টা/গৌতম চন্দ্র বর্মন

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন