২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২৬ নভেম্বর ২০২০ www.24ghonta.news১২ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ১১ রবিউস সানি ১৪৪২ হিজরি

করোনায় দেশে আরও ৩৭ জনের প্রাণহানি,শনাক্ত ২২৯২

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০ । ৪:৫৫ বিকাল

২৪ ঘণ্টা নিউজ : বৈশ্বিক মহামারী প্রাণঘাতী নভেল করোনা ভাইরাসে (কোভিড-১৯) দেশে ২৪ ঘণ্টায় নতুন করে ২২৯২ জনের শরীরে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ৪ লাখ ৫৬ হাজার ৪৩৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হলো বাংলাদেশে।

এছাড়া ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ৩৭ জনের মৃত্যু হয়েছে। বাংলাদেশে মৃত্যুর সংখ্যা বেড়ে ৬৫২৪ জন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও দুই হাজার ২৭৪ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত ২৪ ঘণ্টায়। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে তিন লাখ ৭১ হাজার ৪৫৩ জন হয়েছে।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যে বিশ্বে শনাক্তের দিক থেকে ২৫তম স্থানে বাংলাদেশ, আর মৃতের সংখ্যায় ৩৩তম অবস্থানে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন