২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২৬ নভেম্বর ২০২০ www.24ghonta.news১২ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ১১ রবিউস সানি ১৪৪২ হিজরি

ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে মুরগির-ফার্মসহ দুটি বাড়ি ভষ্মীভূত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০ । ১০:০৫ রাত

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির শহরের গাবখান রূপসীর গ্রামে গতকাল বুধবার (২৫ নভেম্বর) রাতে অগ্নিকাণ্ডে নুরজাহান বেগম নামে এক নারীর মুরগির খামার সহ বাড়ি পুড়ে দগ্ধ হয়েছে। আগুনে দুইটি বসতঘর ও একটি মুরগীর খামার পুড়ে যায়। এতে ২৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানায় এলাকাবাসী।

এলাকাবাসী আরও জানান এ ঘটনায় আহত নুরজাহান বেগমকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সহ সভাপতি খান আরিফুর রহমান।

ঝালকাঠি সদর উপজেলা পরিরষদের চেয়ারম্যান ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের খোজ খবর নিয়ে তাদের ব্যক্তিগতভাতে অর্থ সহায়তা করেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন