২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২৬ নভেম্বর ২০২০ www.24ghonta.news১২ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ১১ রবিউস সানি ১৪৪২ হিজরি

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালনে বিএনপির ৭ সদেস্যর স্টিয়ারিং কমিটি

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০ । ১১:২২ রাত

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালনে সাত সদস্যবিশিষ্ট একটি স্টিয়ারিং কমিটি গঠন করেছে বিএনপি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দলটির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে গঠিত জাতীয় কমিটির উদ্যোগে গত ২১ নভেম্বর অনুষ্ঠিত ভার্চুয়াল সভা মোতাবেক বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্মতিক্রমে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালনের সুবিধার্থে কমিটি গঠন করা হয়েছে।’

দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনকে স্টিয়ারিং কমিটির আহ্বায়ক এবং চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালামকে সদস্য সচিব করা হয়েছে।

এছাড়া স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খানম, নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকুকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির সদস্য করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন