২৪ ঘন্টা নিউজ
বুধবার ২৫ সেপ্টেম্বর ২০১৯ www.24ghonta.news১০ আশ্বিন ১৪২৬ বঙ্গাব্দ২৬ মুহাররম ১৪৪১ হিজরি

চকরিয়ার মালুমঘাটে অজ্ঞাত মরদেহ উদ্ধার

-মরদেহ
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৯ । ১২:২১ দুপুর

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের চকরিয়া উপজেলার মালুমঘাটে আনুমানিক ৪৮ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ ২৫ সেপ্টেম্বর বুধবার ভোর সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহা মহাসড়কের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের রিংভং ছগিরশাহ কাটা নামক এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ধারণা করা হচ্ছে, মহাসড়কে গভীর রাতে গাড়ির ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

চকরিয়া মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই জসিম উদ্দিন ২৪ ঘন্টা নিউজকে জানান, মহাসড়কের পাশে পড়ে থাকা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়েছে। পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে ।

২৪ ঘন্টা/রাজীব..

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন