২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ৩১ অক্টোবর ২০১৯ www.24ghonta.news১৬ কার্তিক ১৪২৬ বঙ্গাব্দ৩ রবিউল আউয়াল ১৪৪১ হিজরি

মিয়ানমারের বিজিপির গুলিতে বাংলাদেশী জেলে নিহত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৯ । ১১:৫৬ সকাল

কক্সবাজারের নাফ নদীতে মাছ শিকারের সময় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) গুলিতে বাংলাদেশি এক জেলে নিহত হয়েছে।

নিহত বাংলাদেশী জেলের নাম নুর মোহাম্মদ (৩৪)। তিনি জেলার টেকনাফ উপজেলার খারাংখালীর পূর্ব মহেশখালীয়া পাড়ার মৃত সিদ্দিক আহমদের ছেলে।

বৃহস্পতিবার ভোররাতে কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার ঝিমংখালীর নাফ নদীতে এ ঘটনা ঘটে। এছাড়া এ ঘটনায় একই এলাকার আবুল কালাম নামে এক জেলে আহত হয়েছেন।

স্থানীয় জেলেরা অভিযোগ করেন, বিভিন্ন সময় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) নাফ নদীতে মাছ ধরতে যাওয়া বাংলাদেশী জেলেদেরকে প্রায়ই নির্যাতন করে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ভোরে মাছ শিকারে গেলে তাদের গুলিতে জেলে নুর মোহাম্মদ নিহত ও আবুল কালাম আহত হন।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল ফয়সাল হাসান খান এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন