২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ২৭ নভেম্বর ২০২০ www.24ghonta.news১৩ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ১২ রবিউস সানি ১৪৪২ হিজরি

সন্ত্রাসী হামলায় ইরানের শীর্ষ পরমাণুবিজ্ঞানী নিহত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০ । ১১:৫৭ রাত

ইরানের অন্যতম শীর্ষ পরমাণুবিজ্ঞানী মুহসেন ফাখরিজাদেহ সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন।

আজ শুক্রবার রাজধানী তেহরানের কাছে দামাভান্দ কাউন্টির অ্যাবসারদ শহরে বেশ কয়েকজন হামলাকারীর বোমা হামলা ও গোলাগুলিতে তিনি নিহত হন। এসময় তাঁর নিরাপত্তায় নিয়োজিত কর্মীরাও আহত হয়।

ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পাবলিক রিলেশনস বিভাগ জানায়, ফাখরিজাদেহ মন্ত্রণালয়ের অর্গানাইজেশন অব ডিফেন্স ইনোভেশন অ্যান্ড রিচার্সের (এসপিএনপি) প্রধান ছিলেন।

সন্ত্রাসী ও তাঁর নিরাপত্তা বাহিনীর মধ্যকার সংঘর্ষে তিনি মারাত্মক আহত হন। তাঁকে হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন