২৪ ঘন্টা নিউজ
শনিবার ২৮ নভেম্বর ২০২০ www.24ghonta.news১৪ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ১৩ রবিউস সানি ১৪৪২ হিজরি

চট্টগ্রামে আরও ১৭২ জনের করোনা শনাক্ত

চট্টগ্রামে করোনা
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২৮ নভেম্বর, ২০২০ । ১:৫৪ রাত

২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামে নতুন করে ১৭২ জনের শরীরে করোনা ভাইরাসের (কোভিড-১৯) অস্তিত্ব মিলেছে। এর মধ্যে নগরে ১৪৪ জন এবং উপজেলাগুলোতে ২৮ জন। এ নিয়ে চট্টগ্রামে ২৪ হাজার ৭৭৬ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

বিগত ২৪ ঘণ্টায় করোনায় চট্টগ্রামে কারো মৃত্যু হয় নি।

শনিবার (২৮ নভেম্বর) গতকালের চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, চট্টগ্রামের আট ল্যাব এবং কক্সবাজারে ১২৯২ টি নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত শনাক্ত হয়েছে ১৭২ জন। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ২৪৭৭৬ জন। এর মধ্যে নগরে ১৮৬০৪ জন এবং উপজেলায় ৬১৭২ জন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে গতকাল ১১৫ টি নমুনা পরীক্ষা করে ৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রামের ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) গতকাল ৬৪৭ টি নমুনা পরীক্ষা করে ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে গতকাল নমুনা পরীক্ষা হয় নি।

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় ল্যাবে (সিভাসু) গতকাল ৩৬৪ টি নমুনা পরীক্ষা করে ৫২ জনের করোনা শনাক্ত হয়েছে।

কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে গতকাল চট্টগ্রামের ১২ টি নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয় নি।

ইমপেরিয়াল হাসপাতালে গতকাল ৮৪ টি নমুনা পরীক্ষা করে ২৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

শেভরণ ল্যাবে গতকাল ৪০ টি নমুনা পরীক্ষা করে ২০ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল গতকাল ৩০ টি নমুনা পরীক্ষা করে ১০ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের রিজিওন্যাল টিউবারকুলোসিস র‌্যাফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) গতকাল নমুনা পরীক্ষা হয় নি।

চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ৩১৮ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ২২৩ এবং উপজেলায় ৯৫ জন। এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন মোট ১৭ হাজার ৫৩১ জন।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন