২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ৩১ অক্টোবর ২০১৯ www.24ghonta.news১৬ কার্তিক ১৪২৬ বঙ্গাব্দ৩ রবিউল আউয়াল ১৪৪১ হিজরি

কাউন্সিলর মঞ্জু চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৯ । ১:৪৩ দুপুর

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৩৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ময়নুল হক মঞ্জুকে অবৈধ দখলদারি ও চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

ওয়ারী থানায় একটি চাঁদাবাজির মামলার সূত্র ধরে কাউন্সিলর মঞ্জুর নিজ কার্যালয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব। র‍্যাব-৩ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল শাফিউল্লাহ বুলবুল এ তথ্য নিশ্চিত করেছেন।

শাফিউল্লাহ বুলবুল জানান, কাউন্সিলর ময়নুল হক মঞ্জুর বিরুদ্ধে অবৈধ দখলদারি, চাঁদাবাজি, মাদক কারবার ও জুয়ার আসর পরিচালনার অভিযোগ রয়েছে। গ্রেফতারের সময় তার কার্যালয় থেকে একটি অবৈধ অস্ত্র ও মাদক জব্দ করা হয়।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন