২৪ ঘন্টা নিউজ
রবিবার ২৯ নভেম্বর ২০২০ www.24ghonta.news১৫ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ১৪ রবিউস সানি ১৪৪২ হিজরি

সমাজের অসহায় নিপীড়িত শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো মানুষের নৈতিক দায়িত্ব : ডা. জামাল উদ্দিন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২৯ নভেম্বর, ২০২০ । ১২:৩০ রাত

সামাজিক সংগঠন মানবিক দৃষ্টিভঙ্গি ফাউন্ডেশনের ৪র্থতম সভা ও শীতবস্ত্র বিতরণের লক্ষ্যে প্রস্তুতি সভা (শুক্রবার ২৭) বিকালে স্বাস্থ্যবিধি মেনে নগরীর সিআরবি শিরিষ তলায় অনুষ্ঠিত হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা ইউছুপ জালালের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও বাপউস’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ জামাল উদ্দিন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সমাজের অসহায় নিপীড়িত শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো মানুষের নৈতিক দায়িত্ব। সকলে মিলেমিশে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে একটু সহযোগিতা ও ভালোবাসার হাত বাড়িয়ে দিলে এই সমাজ আরো সুন্দর হবে। তাই সংগঠনের উদ্যোগে আগামী কয়েক দিনের মধ্যে নগরীতে শীতবস্ত্র বিতরণের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

সভায় বক্তব্য রাখেন উদ্যোক্তা সাঈদা আক্তার বৃষ্টি, উদ্যোক্তা আফসানা আক্তার মিমি, সদস্য আরমান মো. মানিক সিকদার, আতাউল ইসলাম, আব্দুল আজিজ, জাহেদ খাঁন, সৈকত বিশ্বাস মাহি, রবিউল ইসলাম সাইমন। এতে আরো উপস্থিত ছিলেন রুনা আক্তার, বিজয়, আব্দুর রহমান ইমন, ম. তোফায়েল আহমেদ, মো. শওকত, রায়হান, সাজিব দে, মো. নুর উদ্দিন, আনোয়ার, বশির আহম্মদ, মো. মনির, জমির আহমেদ, জাহেদুল ইসলাম, নাছির আহমেদ প্রমুখ।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন