২৪ ঘন্টা নিউজ
রবিবার ২৯ নভেম্বর ২০২০ www.24ghonta.news১৫ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ১৪ রবিউস সানি ১৪৪২ হিজরি

চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসনসহ ১৫ উপজেলায় ভাঙনরোধে কাজ চলছে- পানি সম্পদ উপমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২৯ নভেম্বর, ২০২০ । ১:৪৭ দুপুর

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, কর্ণফুলী নদীর বোয়ালখালী অংশের ভাঙন প্রতিরোধে সাত কিলোমিটার প্রতিরক্ষা বাধ নির্মাণে প্রকল্প গ্রহণ করা হবে। আগামী বর্ষার আগে এই কাজ শুরু হবে। এটি নির্মাণ হলে ১৫ কিলোমিটার এলাকা ভাঙন থেকে রক্ষা পাবে।

তিনি বলেন, চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসনে প্রায় ১৭ শ’ কোটি টাকা ব্যয়ে আরো একটি মেগা প্রকল্প গ্রহণ করা হয়েছে। সেনাবাহিনী এ কাজ বাস্তবায়ন করছে।

এছাড়া চট্টগ্রামর ১৫ উপজেলায় পানি উন্নয়নের বোর্ডের অধীনে নদী-খাল ভাঙন প্রতিরোধে প্রকল্পের কাজ চলমান রয়েছে।

তিনি আজ রবিবার (২৯ নভেম্বর) কণর্ফুলী নদীর বোয়ালখালী অংশের ভাঙন পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে এ কথা বলেন।

এ সময় স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোছলেম উদ্দিন আহমদসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে উপমন্ত্রী বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের একটি জনসভায় বক্তব্য রাখেন। স্থানীয় চৌধুরী হাটে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ মোছলেম উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উপজেলা চেয়ারম্যান নুরুল আলম, আওয়ামী লীগ নেতা শফিউল আলমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

২৪ ঘণ্টা/পূজন

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন