২৪ ঘন্টা নিউজ
রবিবার ২৯ নভেম্বর ২০২০ www.24ghonta.news১৫ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ১৪ রবিউস সানি ১৪৪২ হিজরি

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশনের সভাপতি আইরিন, সাধারণ সম্পাদক জুয়েল

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২৯ নভেম্বর, ২০২০ । ২:১৪ দুপুর

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশনের নতুন নির্বাহী কমিটি গঠিত হয়েছে।

কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এম.পি-এর ছোট বোন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসম্পাদক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ডাক্তার আইরিন সুলতানা এবং সাধারণ সম্পাদক হয়েছন চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় অফিসার্স সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ এম শাহাদাত হোসাইন জুয়েল।

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশনের নতুন নির্বাহী কমিটি

গত ২৩ নভেম্বর গঠিত কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি এ বি এম মাসুদ, কোষাধ্যক্ষ প্রকৌশলী ফরহাদ রশীদ, দপ্তর ও প্রচার সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন, ক্রীড়া, সমাজসেবা ও সাংস্কৃতিক সম্পাদক মিজবাহ ইবনে হাকিম ও নির্বাহী সদস্য হয়েছেন কাজী মুশফিকুস সালেহীন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন