২৪ ঘন্টা নিউজ
সোমবার ৩০ নভেম্বর ২০২০ www.24ghonta.news১৬ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ১৫ রবিউস সানি ১৪৪২ হিজরি

করোনায় আরও ৩৫ মৃত্যু, শনাক্ত ২৫২৫

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৩০ নভেম্বর, ২০২০ । ৩:৪১ বিকাল

২৪ ঘণ্টা নিউজ : বৈশ্বিক মহামারী প্রাণঘাতী নভেল করোনা ভাইরাসে (কোভিড-১৯) দেশে ২৪ ঘণ্টায় নতুন করে ২৫২৫ জনের শরীরে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ৪ লাখ ৬৪ হাজার ৯৩২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হলো বাংলাদেশে।

এছাড়া ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ৩৫ জনের মৃত্যু হয়েছে। বাংলাদেশে মৃত্যুর সংখ্যা বেড়ে ৬৬৪৪ জন।

সোমবার (৩০ নভেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ৫৩৯ জন।

এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন তিন লাখ ৮০ হাজার ৭১১ জন। সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ১১৮টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে।

২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৫ হাজার ৫৬৫টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৩৭২টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ২৭ লাখ ৭২ হাজার ৭০১টি।

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার হার ১৬ দশমিক ৪৩ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৭৭ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮১ দশমিক ৮৯ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৩ শতাংশ।

বিজ্ঞপ্তিতে নাসিমা সুলতানা জানান, ২৪ ঘণ্টায় মৃত ৩৫ জনের মধ্যে ২৪ জন পুরুষ ও নারী ১১ জন। এদের মধ্যে রয়েছেন ঢাকা বিভাগে ২৫ জন, রাজশাহী বিভাগে চার জন, খুলনা বিভাগে দুই জন। এছাড়া চট্টগ্রাম, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে এক জন করে চার জন রয়েছেন। এদের মধ্যে হাসপাতালেই মারা গেছেন ৩৫ জন।

মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরের ঊর্ধ্বে ২০ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আট জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে পাঁচ জন, ১১ থেকে ২০ বছরের মধ্যে এক জন, শূন্য থেকে ১০ বছরের নিচে এক জন রয়েছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ২২৯ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ১৯৬ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন ৯১ হাজার ২৪৫ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ৭৮ হাজার ৩৭৯ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১২ হাজার ৮৬৬ জন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন