২৪ ঘন্টা নিউজ
সোমবার ৩০ নভেম্বর ২০২০ www.24ghonta.news১৬ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ১৫ রবিউস সানি ১৪৪২ হিজরি

লোহাগাড়ায় ৮ বসতঘর আগুনে পুড়ে ছাই

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৩০ নভেম্বর, ২০২০ । ৮:৫৪ রাত

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়ায় ৮ বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (৩০ নভেম্বর) সকাল ১০ টার দিকে সদর ইউনিয়নের দক্ষিণ শুকছড়ি হাবিলাস চৌধুরী পাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। এ অগ্নিকাণ্ডে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থরা।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ বাড়ীর মালিকেরা হলেন- ওই এলাকার ওমরা মিয়া, আব্দুল নবী, পাখি বেগম, মো: সেলিম, ফয়েজ আহামদ, এনাম, আম্বিয়া খাতুন ও দেলোয়ার।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সোমবার সকালে এনামের ঘর থেকে আগুনের সূত্রপাত। তবে কিভাবে অগ্নিকান্ডের সুত্রপাত তা সঠিক কোন তথ্য পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণ ও বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। শুরুতেই আগুনের লেলিহান শিখা মুহুর্তের মধ্যে পাশ্ববর্তী ঘরে ছড়িয়ে পড়ে। এসময় এলাকার লোকজন শোর-চিৎকার করে আগুন নিভাতে এগিয়ে আসে।

সাতকানিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার শাহরিয়ার আলম বলেন, অগ্নিকান্ডের খবর পাওয়ার পর পরই ঘটনাস্থলে গিয়ে দেখি আগুন প্রায় নিভে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্টশার্কিট থেকে আগুনের সূত্রপাত।

২৪ ঘণ্টা/আজাদ

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন