২৪ ঘন্টা নিউজ
সোমবার ৩০ নভেম্বর ২০২০ www.24ghonta.news১৬ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ১৫ রবিউস সানি ১৪৪২ হিজরি

সীতাকুণ্ড পৌরসভা নির্বাচনে বিএনপি’র মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুর

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৩০ নভেম্বর, ২০২০ । ৯:৫৮ রাত

সীতাকুণ্ড প্রতিনিধি : আসন্ন সীতাকুণ্ড পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণার একদিন পরই নিজেদের প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। বিএনপির হয়ে ধানের শীষ প্রতীকে লড়বেন বীর মুক্তিযোদ্ধা মো. আবুল মনসুর। গতবারও তিনি বিএনপির হয়ে লড়েছিলেন।

সোমবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় দলের চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমে এ তালিকা পাঠিয়েছেন।

সীতাকুণ্ড পৌরসভা বিএনপির সভাপতি ইউসুফ নিজামী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘কেন্দ্র থেকে আবুল মুনসুরকে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে। তিনি আসন্ন পৌরসভা নির্বাচনে ধানের শীষ প্রতিকে নির্বাচন করবেন।’

২৪ ঘণ্টা/দুলু

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন