২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ১ ডিসেম্বর ২০২০ www.24ghonta.news১৭ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ১৬ রবিউস সানি ১৪৪২ হিজরি

সীতাকুণ্ড পৌর নির্বাচনে মেয়র ৩, কাউন্সিলর ও সংরক্ষিত আসনে ৮৪ জনের মনোনয়ন দাখিল

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০ । ৯:০৯ রাত

কামরুল ইসলাম দুলু : সীতাকুণ্ড পৌরসভা নির্বাচনে ঘোষিত তফসিল অনুযাযী মনোনয়ন দাখিলের শেষ (তারিখ ১ ডিসেম্বর) মেয়র পদে তিনজন কাউন্সিল পদে ৭১ জন এবং সংরক্ষিত আসনে ১৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মঙ্গলবার সকাল থেকে প্রার্থীরা নিজ নিজ কর্মী-সমর্থকদের নিয়ে উৎসবমুখর পরিবেশে নির্বাচন কমিশনার বুলবুল আহমদের নিকট মনোনয়নপত্র জমা দেন।

সকাল সাড়ে নয়টা সময় প্রথম মনোনয়ন পত্র জমাদেন নাগরিক কমিটির প্রার্থী সাংবাদিক জহিরুল ইসলাম। দুপুর আড়াইটা বাজে আওয়ামিলীগ দলীয় মনোনিত ও বর্তমান মেয়র বীর মুক্তিযুদ্ধা বদিউল আলম এবং বিকাল সাড়ে তিনটায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দলীয় মনোনিত প্রার্থী বীর মুক্তিযুদ্ধা আবুল মুনসুর।

এছাড়া সকাল থেকে উৎসবমুখর পরিবেশে সমর্থকদের নিয়ে ৭১ জন কাউন্সিলর ও ১৩ জন সংরক্ষিত আসনে মনোনয়ন পত্র জমা দেন। তফসিল অনুসারে ভোট হবে ২৮ ডিসেম্বর।

দেশের তিন শতাধিক পৌরসভার মধ্যে ইভিএমে প্রথম ধাপে ২৫টি পৌরসভায় ভোট হবে ওইদিন। চট্টগ্রামে একমাত্র সীতাকুণ্ড পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

১৯৯৮ সালে ১ এপ্রিল ২৮ বর্গমাইল আয়তনের সীতাকুণ্ড পৌরসভা গঠিত হয়। নয়টি ওয়ার্ডে মোট ভোটার ৩৪ হাজার ৮১৩ জন। নির্বাচন হবে ১৭টি কেন্দ্রে। এবারই প্রথমবারের মতো সীতাকুণ্ড পৌরসভার সব কয়টি ভোট কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। ২০১৫ সালের ৩০ ডিসেম্বর সর্বশেষ নির্বাচন হয়েছিল।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন