২৪ ঘন্টা নিউজ
বুধবার ২ ডিসেম্বর ২০২০ www.24ghonta.news১৮ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ১৭ রবিউস সানি ১৪৪২ হিজরি

যুক্তরাজ্যে ফাইজার-বায়োএনটেকের টিকাকে জাতীয়ভাবে ব্যবহারের অনুমতি

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২ ডিসেম্বর, ২০২০ । ৪:২২ বিকাল

বিশ্বের প্রথম দেশ হিসেবে ফাইজার-বায়োএনটেক উদ্ভাবিত করোনাভাইরাস টিকার অনুমোদন দিল যুক্তরাজ্য। এ অনুমোদনের ফলে ব্রিটেনে জাতীয়ভাবে সবার ওপর প্রয়োগ করা যাবে ফাইজার-বায়োএনটেক উদ্ভাবিত এ টিকা।

গত নভেম্বরে ফাইজার-বায়োএনটেক জানায়, করোনাভাইরাসের সুরক্ষায় তাদের টিকা ৯৫ ভাগ কার্যকর।

যুক্তরাজ্যের মেডিসিন ও হেলথকেয়ার প্রোডাক্টস রেগুলেটরি অ্যাজেন্সিও বলেছে, এ টিকার ব্যবহার নিরাপদ।

কয়েকদিনের মধ্যেই ফাইজার-বায়োএনটেকের টিকা দেওয়া শুরু করবে যুক্তরাজ্য। এরইমধ্যে ৪০ মিলিয়ন ডোজ অর্ডার করেছে দেশটি। এর ফলে ২০ মিলিয়ন মানুষকে টিকা দেওয়া সম্ভব হবে, একজনকে দেওয়া হবে দুই ডোজ করে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন