২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ৩ ডিসেম্বর ২০২০ www.24ghonta.news১৯ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ১৮ রবিউস সানি ১৪৪২ হিজরি

চট্টগ্রামে মাস্ক না পরায় ৫২ জনকে জরিমানা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০ । ১২:২০ রাত

চট্টগ্রাম মহানগরীতে মুখে মাস্ক না পরায় ৫২ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২ ডিসেম্বর) নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের জরিমানা করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আলমগীর নগরের বায়েজিদ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি মাস্ক না পরায় ৭টি মামলায় ৭ জনকে ৭০০ টাকা জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক হকার্স মার্কেট ও রিয়াজুদ্দিন বাজারে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন। তিনি মাস্ক না পরায় ২০ জনকে ৩ হাজার টাকা জরিমানা করেন।

আগ্রাবাদ বাদামতলী মোড় এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াসমিন অভিযান পরিচালনা করেন। তিনি মাস্ক না পরায় ১৬টি মামলায় ১৬ জনকে ২ হাজার ৭৫০ টাকা জরিমানা করেন।

কাজীর দেউড়ি ও কর্ণফুলী নতুন ব্রিজ এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী অভিযান পরিচালনা করেন। তিনি মাস্ক না পরায় ৯টি মামলায় ৯ জনকে ২ হাজার ৫৫০ টাকা জরিমানা করেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন