২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ৩ ডিসেম্বর ২০২০ www.24ghonta.news১৯ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ১৮ রবিউস সানি ১৪৪২ হিজরি

ঝালকাঠি-বরিশালসহ ১০ রুটে অনর্দিষ্টিকালের জন্য বাস চলাচল বন্ধ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০ । ১২:৪১ রাত

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি-বরিশালসহ ১০ রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে বাস ও মিনিবাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন। মাহেন্দ্রা গাড়ি চালক কর্তৃক বাস মালিককে মারধরের প্রতিবাদে বুধবার (২ ডিসেম্বর) সকাল ১০টা থেকে এ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। আকস্মিকভাবে বাস চলাচল বন্ধ ঘোষণায় ভোগান্তিতে পড়েছেন এ রুটে যাতায়াতকারী যাত্রীরা।

ঝালকাঠি বাস ও মিনিবাস মালিক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক নাসির উদ্দিন আহম্মেদ জানান, ঝালকাঠি-বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কে থ্রিহুইলার মাহিদ্রা গাড়ি চলাচল নিষিদ্ধ করা হলেও ঝালকাঠিতে সুযোগ পেলেই এ গাড়িগুলো চলাচল করছে। মালিক সমিতি বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়েও তাদের নিয়ন্ত্রণ করতে পারছে না।

বুধবার সকাল ৯টার দিকে ঝালকাঠি সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় বাস মালিক গোলাম রসুল আঞ্চলিক মহাসড়কে মাহিন্দ্রা গাড়ি চলাচলে বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে মাহিন্দ্রা চালকরা তাকে মারধর করে। এ ঘটনার প্রতিবাদে ঝালকাঠি বাসটার্মিনালে মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের জরুরী সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রশাসনের কাছে আঞ্চলিক মহাসড়কে মাহিন্দ্রা গাড়ি বন্ধের দাবি জানিয়ে অনির্দিষ্টকালের জন্য ঝালকাঠি-বরিশাল, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, পাথরঘাটা, ভান্ডারিয়া, কাউখালী, মঠবাড়িয়া ও আমুয়াসহ ১০ রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়। ফলে দুর্ভোগে পড়েছেন এ রুটে যাতায়াতকারী হাজারো যাত্রী।

২৪ ঘণ্টা/আতাউর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন