২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ৩ ডিসেম্বর ২০২০ www.24ghonta.news১৯ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ১৮ রবিউস সানি ১৪৪২ হিজরি

করোনায় আরও ৩৫ জনের মৃত্যু, শনাক্ত ২৩১৬

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০ । ৩:৫৩ বিকাল

২৪ ঘণ্টা নিউজ : বৈশ্বিক মহামারী প্রাণঘাতী নভেল করোনা ভাইরাসে (কোভিড-১৯) দেশে ২৪ ঘণ্টায় নতুন করে ২৩১৬ জনের শরীরে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ৪ লাখ ৭১ হাজার ৭৩৯ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হলো বাংলাদেশে।

এছাড়া ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ৩৫ জনের মৃত্যু হয়েছে। বাংলাদেশে মৃত্যুর সংখ্যা বেড়ে ৬৭৪৮ জন।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৫৯৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ লাখ ৮৮ হাজার ৩৭৯ জন। মারা যাওয়া ৩৫ জনের মধ্যে ২৩ জন পুরুষ ও ১২ জন নারী। সবাই হাসপাতালে মারা গেছেন।

বিভিন্ন বিভাগে যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকায় ২২ জন, চট্টগ্রামে ৩ জন, রাজশাহীতে ১ জন, বরিশালে ১ জন, রংপুরে ৩ ও ময়মনসিংহে ৫ জন রয়েছেন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ১১ থেকে ২০ বছরের মধ‌্যে ১ জন, ২১ থেকে ৩০ বছরের ১ জন, ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে ৫ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৫ জন, ৬০ বছরের ওপরে ২৩ জন রয়েছেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন