২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ৩১ অক্টোবর ২০১৯ www.24ghonta.news১৬ কার্তিক ১৪২৬ বঙ্গাব্দ৩ রবিউল আউয়াল ১৪৪১ হিজরি

কর্ণফুলিতে দেশীয় তৈরি চোলাইমদসহ আটক ২

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৯ । ৫:২৯ সন্ধ্যা

চট্টগ্রাম নগরীর কর্ণফুলি উপজেলায় দেশীয় তৈরি ১০ লিটার চোলাই মদসহ দুজনকে আটক করেছে কর্ণফুলি থানা পুলিশ ফাঁড়ির একটি টিম।

বুধবার রাত সোয়া ৯টার সময় উপজেলার বৈরাগ ইউনিয়নের দক্ষিণ বন্দর কান্তিরহাট আসাব উদ্দীন (র) মাজারের সামনে থেকে দুজনকে আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন, উত্তর বন্দর ২নং ওয়ার্ডের নুর মেম্বার বাড়ির মৃত মো মিয়ার ছেলে মঞ্জুু মিয়া ও একই এলাকার নুর মোহাম্মদের ছেলে দিল মোহাম্মদ।

চোলাইমদসহ দুজনকে আটকের তথ্য নিশ্চিত করে কর্ণফুলী থানার ওসি ইসমাইল হোসেন ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, বিক্রির উদ্দ্যেশে দেশীয় তৈরি চোলাই মদের একটি চালান নিয়ে বর্ণিত স্থানে অবস্থান করছে এমন সংবাদ পেয়ে সংশ্লিষ্ট ফাঁড়ির একটি টিম ঘটনাস্থলে অভিযানে যায়।

এসময় পুলিশের অবস্থান টের পেয়ে মদ ব্যবসায়িরা পালানোর চেষ্টা করে। ধাওয়া দিয়ে দুজনকে আটক করা হয়। পরবর্তীতে দুজনের দেহ তল্লাশী করে ১০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। দুজনের বিরুদ্ধে মাদক আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন