২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ৩১ অক্টোবর ২০১৯ www.24ghonta.news১৬ কার্তিক ১৪২৬ বঙ্গাব্দ৩ রবিউল আউয়াল ১৪৪১ হিজরি

আকবরশাহতে ৩১৬টি চাবিসহ পেশাদার নারী চোর আটক

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৯ । ৬:০৫ সন্ধ্যা

চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানা এলাকার একটি বাসা থেকে চুরি করার সময় পেশাদার চোর চক্রের এক নারী সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। এসময় তার কাছ থেকে ৩১৬টি নকল চাবি উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার দুপুরে আকবরশাহ থানা পূর্ব ফিরোজশাহ্ কলোনীর একটি ভবনের ৪র্থ তলার বাসায় চুরি করতে গেলে স্থানীয়রা এ নারী চোরকে আটক করে পুলিশে দেন।

আটক চোর চক্রের নারী সদস্য হলেন, রোকসানা বেগম (২৮)। তিনি ব্রাহ্মণবাড়ীয়া জেলার বাঞ্চারামপুর দশদোনা, মোল্লা বাড়ীর মৃত আকতার হোসেনের মেয়ে।

বর্তমানে সে স্বামী রবিউল আলমকে নিয়ে নগরীর আকবর শাহ থানা সিডিএ ১ নং রেল বিটের আকবরের ভাড়া ঘরে থাকেন এবং দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ একটি চোর চক্রের সাথে বিভিন্ন বাসা বাড়ি চুরি করে আসছে বলে পুলিশ জানিয়েছেন।

স্থানীয়রা প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আগে থেকে টার্গেকৃত তালাবদ্ধ বাসাটি নকল চাবি দিয়ে প্রবেশ করে দামি জিনিসপত্র চুরির চেষ্টা চালায় রোকসানা। এসময় তালাবদ্ধ বাসাটিতে শব্দ শুনতে পেয়ে আসে পাশের লোকজন এগিয়ে এসে রোকসানাকে আটক করে আকবরশাহ থানায় খবর দেন। পরে পুলিশ এসে তাকে আটক করে।

আকবর শাহ থানার ওসি মুস্তাফিজুর রহমান জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে ৩১৬টি নকল চাবিসহ নারী চোর রোকসানাকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রোকসানা বাড়ীটিতে চুরি করার উদ্দেশ্যে প্রবেশ করার কথা স্বীকার করে। জিজ্ঞাসাবাদে সে আরো জানায়, তার সাথে একটি সংঘবদ্ধ চক্র রয়েছে। তারা নগরীর বিভিন্ন এলাকায় বাসা বাড়ীতে খালি বাসা টার্গেট করে নকল চাবি দিয়ে ওই বাসার তালা খুলে নগদ টাকা, স্বর্ণালংকার ও দামী মালামাল চুরি করে থাকে।

ওসি বলেন, আটক নারী চোর রোকসানার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তার দেয়া তথ্যের ভিত্তিতে সংঘবদ্ধ এ চক্রের অন্যান্য সদস্যদেরও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন