২৪ ঘন্টা নিউজ
শনিবার ৫ ডিসেম্বর ২০২০ www.24ghonta.news২১ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ২০ রবিউস সানি ১৪৪২ হিজরি

সীতাকুণ্ডে র‌্যাবের অভিযানে ৩৫৪ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০ । ৮:৩৪ রাত

সীতাকুণ্ড প্রতিনিধি:সীতাকুণ্ডে র‌্যাব ৭ এর অভিযানে ৩৫৪ বোতল ফেন্সিডিলসহ মনির হোসেন (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় (ঢাকা মেট্টো- গ-২২-৫৪৮৫) একটি৷ প্রাইভেটকার জব্দ করা হয়। শনিবার( ৫ ডিসেম্বর) ভোর সাড়ে চারটার সময় উপজেলার বটতল এলাকার মহাসড়ক থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব ৭ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল জেলার সীতাকুণ্ড থানাধীন বটতল এলাকায় একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে। এসময় প্রাইভেটকারের ভিতর সুকৌশলে লুকানো অবস্থায় ৩৫৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় এবং মনির হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

এছাড়া মাদক পাচারের সাথে জড়িত প্রাইভেটকার জব্দ করা। গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য থানায় হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে মডেল থানার ওসি(তদন্ত) সুমন বনিক বলেন, র‌্যাব-৭ কর্তৃক ফেন্সিডিল ও আটক এক মাদক ব্যবসায়ীকে থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

২৪ঘণ্টা/এন এম রানা /দুলু

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন