২৪ ঘন্টা নিউজ
শনিবার ৫ ডিসেম্বর ২০২০ www.24ghonta.news২১ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ২০ রবিউস সানি ১৪৪২ হিজরি

ভোটারদের ভোট কেন্দ্রে আসতে উদ্বুদ্ধ করতে হবে : রেজাউল করিম

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০ । ১১:২৩ রাত

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. রেজাউল করিম চৌধুরীর সাথে নগরীর ১১নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ড আওয়ামী লীগের নির্বাচনী কেন্দ্র পরিচালনা কমিটির আহবায়ক-সচিব ও দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় সভা ৫ ডিসেম্বর বিকালে স্থানীয় ফইল্যাতলী বাজারস্থ দক্ষিণ কাট্টলী প্রাণহরি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় রেজাউল করিম চৌধুরী বলেন, জনসম্পৃক্ত দলকে কেউ পরাজিত করতে পারেনা এবং জনতার বিজয় কেউ ছিনিয়েও নিতে পারে না। ৯৪ এর সিটি মেয়র নির্বাচনে চট্টগ্রামের মানুষ তা প্রমান করেছে। তৃণমূল নেতা কর্মী ও কেন্দ্র পরিচালনা কমিটির নেতৃবৃন্দকে জনগণকে ভোট কেন্দ্রে আসার জন্য উদ্বুদ্ধ করতে হবে। ভোটারদের বোঝাতে হবে আওয়ামী লীগ ও নৌকার বিজয় হলে জনগণের কল্যাণ হয়, উন্নয়ন হয়। তাই নৌকার বিজয় মানে জনতার বিজয়।

১১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী অধ্যাপক ইসমাইলের সভাপতিত্বে ও ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নোয়াব আলী মিয়ার সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন, পাহাড়তলী থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ওয়াহিদুল আমীন, সাবেক ছাত্রনেতা ১১নং ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এরশাদুল আমীন, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসলাম হোসেন সওদাগর, ওয়ার্ড আওয়ামীলীগ-এর সাংগঠনিক সম্পাদক আলী আফসার, কেন্দ্র কমিটির আহবায়ক মুক্তিযোদ্ধা আবুল বশর, হাজী শামসুল আলম চৌধুরী, বাহার আলম, এমদাদুল হক ভুঁইয়া, আখতারুজ্জামান চৌধুরী, কেন্দ্র কমিটির সদস্য সচিব রেজাউল করিম ভুট্টু, খোকন দেবনাথ, হাসান সওদাগর, শেখ আব্দুল মান্নান, কে. এম. শরীফ, গোলাম ছামদামী জনি, বাবুল দেবনাথ,কাজী মো. শাহ কামাল, যুবলীগ নেতা নজরুল ইসলাম সোহেল, দিদার, মনজু, দিপু প্রমুখ।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন