২৪ ঘন্টা নিউজ
রবিবার ৬ ডিসেম্বর ২০২০ www.24ghonta.news২২ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ২১ রবিউস সানি ১৪৪২ হিজরি

রাঙ্গামাটিতে জেএসএস সদস্যকে ব্রাশফায়ারে হত্যা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০ । ৫:৩৫ সন্ধ্যা

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় ঘুমন্ত সংস্কারবাদী জনসংহতি সমিতির (জেএসএস) এক সদস্যকে ব্রাশফায়ার করে হত্যা করেছে সন্ত্রাসীরা।

শনিবার দিনগত রাত ২টার দিকে বাঘাইছড়ি উপজেলার রূপকারী ইউনিয়নের পাকুজ্জাছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জেএসএস সদস্যের নাম রতন প্রিয় চাকমা (৩৫) ওরফে ধীমান। তিনি একই এলাকার বৃদ্ধ মঙ্গল চাকমার ছেলে। ধীমান উপজেলা নানিয়ারচর সদরে অবস্থান করতেন এবং সেখানে চেয়ারম্যান প্রগতি চাকমার ব্যক্তিগত নিরাপত্তাকর্মী ছিলেন। তিনি সংস্কারবাদী জনসংহতি সমিতির (জেএসএস) সদস্য ছিলেন বলে জানা গেছে।

জানা যায়, কর্মস্থল নানিয়ারচর সদর থেকে শনিবার বাঘাইছড়ির নিজ বাড়িতে ফেরেন ধীমান। রাত ২টার দিকে তিনি নিজ বাড়িতে ঘুমিয়ে ছিলেন। এ সময় একদল সশস্ত্র সন্ত্রাসী অতর্কিত হানা দেয়।

এর পর তার বাড়িটি ঘিরে ধীমানকে লক্ষ্য করে অন্তত ৩০-৩৫ রাউন্ড গুলি ছোড়ে এলোপাতাড়ি ব্রাশফায়ার করে সন্ত্রাসীরা। এতে ঘটনাস্থলেই ধীমান মারা যান।

ঘটনার বিষয়টি নিশ্চিত করেন বাঘাইছড়ি থানার ওসি আশরাফ উদ্দিন।

তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ও নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এ ঘটনার পর এলাকায় তল্লাশি চালাচ্ছেন বিজিবি মারিশ্যা জোনের সদস্যরা।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন