২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ৮ ডিসেম্বর ২০২০ www.24ghonta.news২৪ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ২৩ রবিউস সানি ১৪৪২ হিজরি

টাঙ্গাইলে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ৫

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০ । ৯:৪৭ সকাল

ঘন কুয়াশায় টাঙ্গাইলের সদর উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত তিনজন।

মঙ্গলবার ভোর ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ঘারিন্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ তথ্য নিশ্চিত করেছেন টাঙ্গাইল জেলা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জুলফিকার।

তিনি জানান, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী ট্রাকের সঙ্গে বিপরীতমুখী অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়।

এ সময় আহত হয়েছেন কমপক্ষে তিনজন। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ একই হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন