২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ৮ ডিসেম্বর ২০২০ www.24ghonta.news২৪ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ২৩ রবিউস সানি ১৪৪২ হিজরি

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০ । ৩:০২ বিকাল

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বেতনা সীমান্তের বিপরীতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন।

মঙ্গলবার ভোরে ভারতের তিনগাঁও বিএসএফের জওয়ানরা তাদের গুলি করে।

নিহতরা হলেন- নিহত রবিউল ইসলাম (২৬) উপজেলার ছোট্ট চড়ই গেদী গ্রামের আবদুল হকের ছেলে এবং নাজিমউদ্দিন (৩০) হরিপুর উপজেলার বাসিন্দা।

আমজানখোর ইউপি চেয়ারম্যান মো. আকালু এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, রবিউলসহ আরও কয়েকজন সকালে বাড়ির অদূরে নাগর নদীতে মাছ ধরতে যান। একপর্যায়ে তারা নদী থেকে উঠে সীমান্ত এলাকায় গেলে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

এতে অন্যরা কোনো রকমে প্রাণে রক্ষা পেলেও রবিউল ঘটনাস্থলেই মারা যান। এ সময় গুলিবিদ্ধ নাজিমউদ্দিনকে উদ্ধার করে দিনাজপুরে নেয়ার পথে তিনিও মার যান।

বালিয়াডাঙ্গী থানার ওসি হাবিবুল হক প্রধান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নদীতে মাছ ধরতে গিয়ে বিএসএফের গুলিতে দুজন নিহত হয়েছেন।

ঠাকুরগাঁও-৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সহিদুল ইসলাম বলেন, ঘটনাটি শুনেছি, খোঁজ নেয়া হচ্ছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন