২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ৮ ডিসেম্বর ২০২০ www.24ghonta.news২৪ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ২৩ রবিউস সানি ১৪৪২ হিজরি

করোনায় ২৪ ঘণ্টায় ৩২ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২২০২

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০ । ৪:১৮ বিকাল

২৪ ঘণ্টা নিউজ : বৈশ্বিক মহামারী প্রাণঘাতী নভেল করোনা ভাইরাসে (কোভিড-১৯) দেশে ২৪ ঘণ্টায় নতুন করে ২২০২ জনের শরীরে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ৪ লাখ ৮১ হাজার ৯৪৫ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হলো বাংলাদেশে।

এছাড়া ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ৩২ জনের মৃত্যু হয়েছে। বাংলাদেশে মৃত্যুর সংখ্যা বেড়ে ৬৯০৬ জন।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে দুই হাজার ৫৭১ জন। এ নিয়ে দেশে মোট চার লাখ এক হাজার ১৯৪ জন করোনা থেকে সুস্থ হলো।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় ১৩৭টি ল্যাবে ১৭ হাজার ৮৪টি নমুনা পরীক্ষা করা হয়। এ ছাড়া নমুনা সংগ্রহ হয়েছে ১৭ হাজার ২০০টি। এ পর্যন্ত দেশে মোট ২৮ লাখ ৯৪ হাজার ৬২২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

২৪ ঘণ্টায় নতুন ৩২ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ২৫ জন ও নারী সাতজন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন পাঁচ হাজার ২৮০ জন ও নারী এক হাজার ৬২৬ জন। এ ছাড়া মৃত্যুবরণকারীদের মধ্যে ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে তিনজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ছয়জন ও ষাটোর্ধ্ব ২২ জন রয়েছেন। ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ২৩ জন, চট্টগ্রাম বিভাগে ছয়জন, বরিশাল বিভাগে একজন, সিলেট বিভাগে একজন, রংপুর বিভাগে একজন। সবাই হাসপাতালে মৃত্যুবরণ করেছে।

দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যু ঘটে গত ১৮ মার্চ। এরপর গত ১৪ এপ্রিল ৩৮তম দিনে কোভিড-১৯ রোগীর সংখ্যা এক হাজারে দাঁড়ায়।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন