২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ৮ ডিসেম্বর ২০২০ www.24ghonta.news২৪ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ২৩ রবিউস সানি ১৪৪২ হিজরি

বোয়ালখালীতে ৬ বসতঘর পুড়ে ছাই

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০ । ৭:০২ রাত

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালীতে চুলার আগুনে ৬বসতঘর পুড়ে গেছে।

মঙ্গলবার (৮ডিসেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার পশ্চিম গোমদন্ডী রহিম উল্লাহ শিকদার বাড়ীতে এ ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানান, বিকেলে ৪টার দিকে চুলার আগুন মো. আবু তাহের, মো. আবু জাফর, মো.নাছের, মো. রফিক, মো. মুছা ও মো. শফির বসতঘরে ছড়িয়ে পড়লে এলাকাবাসী ও বোয়ালখালী ফায়ার সার্ভিসের দুইটি গাড়ি প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে ৫লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্থরা।

২৪ ঘণ্টা/পূজন

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন