২৪ ঘন্টা নিউজ
বুধবার ৯ ডিসেম্বর ২০২০ www.24ghonta.news২৫ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ২৪ রবিউস সানি ১৪৪২ হিজরি

সীতাকুণ্ডে ব্যাংক এশিয়ার আউটলেট শাখার উদ্বোধন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০ । ৫:০৭ সন্ধ্যা

সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডের আইআইইউসি গেইট এলাকায় ব্যাংক এশিয়ার আউটলেট শাখার উদ্বোধন করা হয়েছে।

বুধবার সকালে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় গেইট এলাকায় উক্ত এজেন্ট ব্যাংকিংয়ের শাখা অফিস ফিতা কেটে শুভ উদ্বোধন করেন সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান মনির আহমেদ।

চট্টগ্রাম বিভাগের ডেপুটি পোস্ট মাষ্টার জেনারেল মুহাম্মদ আবদুল্লাহ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য ও বিশিষ্ট রাজনীতিবিধ আ.ম.ম দিলসাদ।

মোঃ মুন্নার সঞ্চালনায় এতে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মনির আহমেদ, চট্টগ্রাম জোনের এজেন্ট ব্যাংকিং ডিভিশনের হেড অব সালমা রহমান, রিজিওনাল ম্যানেজার এইচ.এম এরশাদুর রহমান, ব্যাংক এশিয়া ভাটিয়ারী শাখার ম্যানেজার সোলতান আলাউদ্দিন, কুমিরা আবাসিক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ জাহেদ ইমরান, আউটলেট শাখার উদ্যোক্তা শামসুল আলম পাভেল প্রমুখ।

বক্তারা বলেন, গ্রাহকরা ব্যাংকে গিয়ে লাইনে দাঁড়িয়ে থাকার দিন শেষ! এখন পাড়া-মহল্লার দোকানেই পরিশোধ করা যায় বিদ্যুৎ বিল। তোলা যায় বিদেশ থেকে পাঠানো রেমিটেন্সের টাকাও। দেশের প্রত্যন্ত অঞ্চলেও এই দুটি উল্লেখযোগ্য সেবার বাইরেও এজেন্ট ব্যাংকিংয়ে পাওয়া যাচ্ছে প্রচলিত ব্যাংকের সব সেবা। তাই দিনে দিনে জনপ্রিয়তা পেয়েছে বিভিন্ন তফসিলি ব্যাংকের ‘এজেন্ট ব্যাংকিং’।

বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এজেন্ট নিয়োগ করে জনগণকে স্বল্প ব্যয়ে, নিরাপদ ও আধুনিক প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবা দিতে ২০১৩ সালে এজেন্ট ব্যাংকিং কার্যক্রম চালু করে বাংলাদেশ ব্যাংক। ইতোমধ্যে ডিজিটাল সেন্টার থেকে ব্যাংকিং সেবা প্রদানের জন্য ব্যাংক এশিয়ার সাথে পোষ্ট অফিসের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে নতুন অ্যাকাউন্ট খোলা, টাকা জমা ও উত্তোলন, স্থানান্তর (দেশের ভিতর), রেমিট্যান্স উত্তোলন, মেয়াদি আমানত প্রকল্প চালু, ইউটিলিটি বিল পরিশোধ, ঋণ গ্রহণ ও পরিশোধ এবং সামাজিক নিরাপত্তার আওতায় সরকারি ভর্তুকির টাকা গ্রহণ করা যায়।

আমাদের দেশের পোষ্ট অফিস একসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতো। বর্তমানে ডিজিটাল যুগে পোষ্ট অফিসের মাধ্যমে চিঠিপত্র আদান প্রদানসহ নানা কাজে গুরুত্ব হারালেও বর্তমান সরকার পোষ্ট অফিসগুলোকে আধুনিকায়ন করে ব্যাংককের সাথে এড করে দিয়েছে। যার ফলে এখন পোষ্ট অফিসের মাধ্যমে জনগন আধুনিক সেবা পাচ্ছে।

২৪ ঘণ্টা/দুলু

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন