২৪ ঘন্টা নিউজ
বুধবার ৯ ডিসেম্বর ২০২০ www.24ghonta.news২৫ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ২৪ রবিউস সানি ১৪৪২ হিজরি

বঙ্গবন্ধু একাডেমির উদ্যোগে বেগম রোকেয়া দিবস উদযাপন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০ । ৩:১৫ বিকাল

বাংলার নারী জাগরনের অগ্রদূত মহিয়সী নারী বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু একাডেমী কেন্দ্রীয় কমিটি কতৃক আয়োজিত স্মরন সভায় ও সম্মাননা স্বারক দেওয়া হয়েছে।

এ উপলক্ষে আজ বুধবার ( ৯ ডিসেম্বর) সকালে নগরীর চেরাগী পাহাড়স্থ স্টুডিও সুপ্রভাত হলে এক অনুষ্ঠানের আয়োজন করে বঙ্গবন্ধু একাডেমি কেন্দ্রীয় কমিটি।

সংগঠনের সহ-সভাপতি ওসমান গনি মানিকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক দিদার আশরাফী সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা সংসদ খাদিজাতুল আনোয়ার সনি।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র রেখা আলম চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক খোরশেদ আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডঃ জিনবোধি ভিক্ষু, চট্টগ্রাম আইন কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস এবং চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা সুমন দেবনাথ, শ্রমিক লীগ নেতা কামাল উদ্দিন চৌধুরীসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন