২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১০ ডিসেম্বর ২০২০ www.24ghonta.news২৬ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ২৫ রবিউস সানি ১৪৪২ হিজরি

বাংলাদেশ দেখিয়ে দিয়েছে বিশ্বকে: সেতুমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০ । ৩:৩৭ বিকাল

আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিশ্বকে অবাক করে দিয়ে নিজস্ব অর্থায়নে স্বপ্নের পদ্মা সেতুর সবশেষ স্প্যান বসানো হয়েছে।

একজন মানবিক ও সাহসী নেতৃত্বের কারণেই সব অসম্ভবকে সম্ভব করে বাংলাদেশ আজ বিশ্বকে দেখিয়ে দিয়েছে আমরাও পারি।

আজ বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য শেষে পদ্মা সেতু বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি।

সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সম্মেলনে যুক্ত হয়ে ওবায়দুল কাদের বলেন, বিশ্বকে অবাক করে দিয়ে নিজস্ব অর্থায়নে ৬.১৫ কিলোমিটার দীর্ঘ স্বপ্নের পদ্মা সেতুর সবশেষ স্প্যান আজ ১২টা ২ মিনিটে বসানো হয়েছে। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ ও বিচক্ষণ নেতৃত্বে শত বাধা অতিক্রম করে পদ্মা সেতু আজ দৃশ্যমান।

তিনি বলেন, একজন মানবিক ও সাহসী নেতৃত্বের কারণেই সব অসম্ভবকে সম্ভব করে বাংলাদেশ আজ বিশ্বকে দেখিয়ে দিয়েছে আমরাও পারি।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন