২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১০ ডিসেম্বর ২০২০ www.24ghonta.news২৬ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ২৫ রবিউস সানি ১৪৪২ হিজরি

২৪ ঘণ্টায় করোনায় ৩৭ জনের মৃত্যু, শনাক্ত ১৮৬১

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০ । ৪:৪৩ বিকাল

২৪ ঘণ্টা নিউজ : বৈশ্বিক মহামারী প্রাণঘাতী নভেল করোনা ভাইরাসে (কোভিড-১৯) দেশে ২৪ ঘণ্টায় নতুন করে ১৮৬১ জনের শরীরে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ৪ লাখ ৮৫ হাজার ৯৬৫ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হলো বাংলাদেশে।

এছাড়া ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ৩৭ জনের মৃত্যু হয়েছে। বাংলাদেশে মৃত্যুর সংখ্যা বেড়ে ৬৯৬৭ জন।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় ৪ হাজার ৪৮৬ জন এবং এখন পর্যন্ত ৪ লাখ ১০ হাজার ৪৫২ জন সুস্থ হয়ে উঠেছেন।

এতে আরো জানানো হয়, ১৪০টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৬০০ টি নমুনা সংগ্রহ এবং ১৬ হাজার ২৬৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ২৯ লাখ ২৭ হাজার ৯২৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

২৪ ঘণ্টায় শনাক্তের হার ১১ দশমিক ৪৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৪ দশমিক ৪৬ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ।

উল্লেখ্য, বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ৮ই মার্চ আর করোনায় আক্রান্ত হয়ে প্রথম মারা যায় ১৮ই মার্চে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন