২৪ ঘন্টা নিউজ
শনিবার ১২ ডিসেম্বর ২০২০ www.24ghonta.news২৮ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ২৭ রবিউস সানি ১৪৪২ হিজরি

সীতাকুণ্ডে অপহরণের ৪ বছর পর মাটি খুঁড়ে কঙ্কাল উদ্ধার

.jpg
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০ । ৭:১৬ রাত

সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে অপহরণের ৪ বছর পর সালাউদ্দিন নামের এক যুবকের কঙ্কাল উদ্ধার করেছে সিআইডি।

আজ শনিবার (১২ ডিসেম্বর) বিকাল ৫ টার সময় উপজেলার ছোট কুমিরা ইউনিয়নের পাহাড়ের চিপায় ত্রিপুরাপাড়া থেকে আসামীর স্বীকারোক্তি মোতাবেক মাটি খুঁড়ে কঙ্কাল উদ্ধার করে।

জানা যায়, ২০১৬ সালে তার বউয়ের সাথে পরকীয়ার জেরে সালাউদ্দিনকে গুম করে পাহাড় পাদদেশে নিয়ে খুন করে আলাউদ্দিন মাটিতে পুঁতে ফেলে। এঘটনায় তখন সীতাকুণ্ড মডেল থানায় মামলার দায়ের হলে আসামী গ্রেফতার হয়। দীর্ঘদিন মামলা চলার পর আসামী জামিনে বের হয়ে আসে। তখন মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হয়।

এঘটনায় আসামী আলমগীরকে সিআইডি গ্রেফতার করে বাড়ি থেকে। তার স্বীকারোক্তি মতে আজ তাকে নিয়ে পাহাড়ে গেলে মাটি খুঁড়ে কঙ্কাল উদ্ধার করা হয়।

সালাউদ্দিন কুমিরা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের দীঘিরপার এলাকার নুরুল ইসলামের পুত্র। আলমগীর ঐ এলাকার নুর আলম মেম্বারের পুত্র।

কঙ্কাল উদ্ধারের সময় সিআইডির সাথে ছিলেন সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাশেদুল ইসলাম ও কুমিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোরশেদ হোসেন চৌধুরী।

২৪ ঘণ্টা/দুলু

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন