২৪ ঘন্টা নিউজ
শনিবার ১২ ডিসেম্বর ২০২০ www.24ghonta.news২৮ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ২৭ রবিউস সানি ১৪৪২ হিজরি

প্রবাসী সাংবাদিক এস এম দিদার আর নেই

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০ । ৭:২৮ রাত

ওবায়দুল হক মানিক,আরব আমিরাত প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক, চট্টগ্রামস্থ রাউজান উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক,আবুধাবী বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক ও সংগঠক এস এম দিদারুল আলম আজ ১১ডিসেম্বর বাংলাদেশ সময় রাত ১১. ৪০মিঃ দেশে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিউন)।

তাঁর মৃত্যুতে বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি আবুধাবী সভাপতি আলহাজ্ব ইফতেখার হোসেন বাবুল,সাধারণ সম্পাদক নাছির তালুকদার, আরব আমিরাত প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস) এর সভাপতি সাইফুল ইসলাম তালুকদার সাধারণ সম্পাদক আবদুল মান্নান গভীর শোকাহত এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন