২৪ ঘন্টা নিউজ
শনিবার ১২ ডিসেম্বর ২০২০ www.24ghonta.news২৮ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ২৭ রবিউস সানি ১৪৪২ হিজরি

জামাল ভূঁইয়া করোনায় আক্রান্ত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০ । ৮:০৫ রাত

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া করোনাভাইরাসে আক্রান্ত। বর্তমানে তিনি কাতার ফুটবল অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে আইসোলেশনে আছেন।

এর আগে, বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাই পর্বে হেরে গত ৫ ডিসেম্বর দেশে ফেরে বাংলাদেশ ফুটবল দল। কিন্তু ব্যক্তিগত কারণে কাতারে থেকে যান ভূঁইয়া।

এরপর আজ জানা গেল তার কোভিড-১৯ আক্রান্তের খবর।

আগামী ৯ জানুয়ারি শুরু হচ্ছে ইন্ডিয়ান লিগ(আই-লিগ)। সেখানে কলকাতা মোহামেডানের হয়ে খেলার জন্য নভেম্বরে চুক্তি করেছিলেন জামাল। গত বৃহস্পতিবার নতুন দলে যোগ দেয়ার কথা ছিল।

কিন্তু করোনায় আক্রান্ত হওয়ায় এখন জামাল ভূঁইয়ার কলকাতায় যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। বাফুফে এবং কাতার ফুটবল অ্যাসেসিয়েশন জামালের সার্বক্ষণিক তার খোঁজ খবর নিচ্ছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন