২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ১ নভেম্বর ২০১৯ www.24ghonta.news১৭ কার্তিক ১৪২৬ বঙ্গাব্দ৪ রবিউল আউয়াল ১৪৪১ হিজরি

নওগাঁয় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ডিবি পুলিশ নিহত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১ নভেম্বর, ২০১৯ । ১২:৩৬ রাত

নওগাঁর ধামইরহাটে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে জেলা গোয়েন্দা শাখা পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) ও এক কনস্টেবলের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার আগ্রাদ্বিগুণ বাজারের পাশে খাদ্যগুদামের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলা গোয়েন্দা শাখার এএসআই বাসির ও কনস্টেবল মুনির উদ্দিন। তাদের দুজনের বাড়িই চাঁপাইনবাবগঞ্জ জেলায়।

নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম সামছুদ্দিন বলেন, তারা দুজনই মোটরসাইকেলযোগে নওগাঁ থেকে ধামইরহাট উপজেলার আগ্রাদ্বিগুণে অভিযানে যাচ্ছিলেন। পথে আগ্রাদ্বিগুণ বাজারের আগে খাদ্যগুদামের পাশে রাস্তায় মোড় নেয়ার সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই কনস্টেবল মুনির উদ্দিন মারা যান। গুরুতর আহতবস্থায় এএসআই বাসিরকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। মরদেহ উদ্ধার করে নওগাঁয় নিয়ে আসার প্রক্রিয়া চলছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন