২৪ ঘন্টা নিউজ
রবিবার ১৩ ডিসেম্বর ২০২০ www.24ghonta.news২৯ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ২৮ রবিউস সানি ১৪৪২ হিজরি

সীতাকুণ্ডে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

সড়ক দুর্ঘটনা নারীর মৃত্যু
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০ । ১:৩১ দুপুর

সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে সড়ক দূর্ঘটনায় আরাফাত (২৮) নামের এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। পুলিশ লাশটি উদ্ধার করে।

আজ রবিবার (১৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টার সময় উপজেলাধীন বাঁশবাড়ীয়া এলাকায় এঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষ্যদর্শী সূত্রে জানা যায়, চট্টগ্রামমূখী একটি মোটর সাইকেলকে একইমূখী একটি অজ্ঞাত গাড়ি ধাক্কা দেয়। এসময় মোটর সাইকেল আরোহী আরাফাত ঘটনাস্থলে নিহত হয়। সে নোয়াখালী জেলার সুর্বনচরের নুরউদ্দিনের পুত্র।

বার আউলিয়া হাইওয়ে থানার এসআই আবুল হাসনাত বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করি। এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

২৪ ঘণ্টা/দুলু

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন