২৪ ঘন্টা নিউজ
রবিবার ১৩ ডিসেম্বর ২০২০ www.24ghonta.news২৯ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ২৮ রবিউস সানি ১৪৪২ হিজরি

বোয়ালখালীতে পাগলা মহিষের আক্রমণে নিহত ১, আহত ১০ জন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০ । ৭:৩৫ রাত

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালীতে পাগলা মহিষের আক্রমণে মো. ইসমাইল (৫০) নামের এ ব্যক্তি নিহত হয়েছেন।

রবিবার (১৩ ডিসেম্বর) বিকেলে বোয়ালখালী পৌরসভার গোমদ-ী ফুলতলে এ ঘটনা ঘটেছে। এসময় মহিষের আক্রমণে অন্ততঃ ১০ জন আহত হয়েছে বলে জানা গেছে।

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার বিপ্লব চৌধুরী জানান, রবিবার বিকেল পৌণে ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মহিষের আক্রমণে আহত ৪জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর হওয়ায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এছাড়া পৌরসভার বহদ্দার পাড়া এলাকার আবুল কাশেমের ছেলে মো. ইসমাইলকে (৫০) কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন।

আহতরা হলেন গুলছারা বেগম (৮৫), খুশি বেগম (৪৫), নুরুল আবচার (৪০) ও আবদুর রহিম (২২)।
স্থানীয়রা জানান, পৌরসভার বহদ্দারপাড়া এলাকার একব্যক্তির মালিকাধীন একটি মহিষ হঠাৎ সাধারণ মানুষের ওপর আক্রমণ করতে থাকে। এতে পথচারীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরে স্থানীয় জনতা ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মহিষটিকে নিয়ন্ত্রণে আনার চেষ্ঠা করেন।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বলেন, বিকেল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চেষ্ঠা চালিয়েও মহিষটিকে নিয়ন্ত্রণে আনা যায়নি। এ বিষয়ে বনবিভাগকে খবর দেওয়া হয়েছে।

২৪ ঘণ্টা/পূজন

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন