২৪ ঘন্টা নিউজ
সোমবার ১৪ ডিসেম্বর ২০২০ www.24ghonta.news৩০ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ২৯ রবিউস সানি ১৪৪২ হিজরি

বিএনপি সাম্প্রদায়িক অপশক্তির পৃষ্ঠপোষক : ওবায়দুল কাদের

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০ । ৩:১৮ বিকাল

ভাস্কর্য ইস্যুতে বিএনপির নীরবতার কারণ নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির নীরবতার কারণ তো পরিষ্কার। পেছন থেকে মদদ দিচ্ছে তারা। তারাই এ সাম্প্রদায়িক অপশক্তির পৃষ্ঠপোষক, জঙ্গিবাদের পৃষ্ঠপোষক এটা প্রমাণিত।

আজ সোমবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষ তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, স্বাধীনতার এত বছর পরেও সেই সাম্প্রদায়িক অপশক্তি এখনও ষড়যন্ত্র করছে। শহীদ বুদ্ধিজীবী দিবসে আমাদের শপথ হবে এদের যে বিষবৃক্ষ এখনো ডালপালা বিস্তার করে আছে, তা শেখ হাসিনার নেতৃত্বে আমরা সমূলে উৎপাটিত করব।

শহীদ বুদ্ধিজীবী দিবসে উপলক্ষে আওয়ামী লীগের পক্ষ থেকে এদিন সকাল সাড়ে ৮টায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান কাদের। এ সময় তার সঙ্গে দলের বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা উপস্থিত ছিলেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন