২৪ ঘন্টা নিউজ
সোমবার ১৪ ডিসেম্বর ২০২০ www.24ghonta.news৩০ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ২৯ রবিউস সানি ১৪৪২ হিজরি

রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে রাউজান উপজেলা আ.লীগ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০ । ৩:৩৭ বিকাল

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাত করেছেন রাউজান উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ। এ সময় অংসুই প্রু চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানান আ.লীগ ও অঙ্গসংগঠনের নেতারা।

১৩ ডিসেম্বর (রবিবার) সকাল ৯ টায় কাউখালী উপজেলার বেতবুনিয়াস্থ অংসুইপ্রু চৌধুরীর বাসভবনে শুভেচ্ছা বিনিময় কালে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সি. সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক বশির উদ্দিন খান, দপ্তর সম্পাদক জসিম উদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি, পৌর প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, ইউপি চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম চৌধুরী শাহজাহান, যুগ্ম সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, সাবেক উত্তর জেলা ছাত্রলীগ নেতা দিপলু দে দীপু, রাউজান উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, রাউজান সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আরমান সিকদার, সাধারণ সম্পাদক মো. ফয়সাল প্রমুখ।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন