২৪ ঘন্টা নিউজ
বুধবার ১৬ ডিসেম্বর ২০২০ www.24ghonta.news২ পৌষ ১৪২৭ বঙ্গাব্দ২ জমাদিউল আউয়াল ১৪৪২ হিজরি

বিএনপি নেতা ইশারাকের বাসায় হামলা-ভাঙচুর

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০ । ১১:৩৬ সকাল

অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে বিএনপি নেতা ইশরাক হোসেনের বাসভবনে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আজ বুধবার (১৬ ডিসেম্বর) ভোররাতে রাজধানীর গোপীবাগের দ্বিতীয় লেনে অবস্থিত বাসভবনে দুর্বৃত্তরা এ হামলা চালিয়েছে বলে ইশরাকের প্রেস সচিব সুজন মাহমুদ জানিয়েছেন।

তিনি বলেন, ভোর ৩টার দিকে গোপিবাগের দ্বিতীয় লেনের বাসভবনে হামলা করা হয়েছে। এসময় হামলাকারীরা বাসভবনের গ্লাস ভাঙচুর ও বাসভনের সামনের পোস্টার ফেস্টুন ছিড়ে ফেলে এবং ইটপাটকেল নিক্ষেপ করে। কে বা কারা হামলা চালিয়েছে সে বিষয়ে কিছু জানাতে পারেননি সুজন মাহমুদ।

জানতে চাইলে সুজন মাহমুদ বলেন, হামলার সময় ইশরাক হোসেন এ বাসায় ছিলেন না। একজন কেয়ার টেকার ছিলেন। তিনি ধারণা করছেন, স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলা চালাতে পারে। তবে হামলা কেন চালানো হয়েছে সে বিষয়টি তারা বলতে পারেননি।

ইশরাক হোসেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি দলীয় মেয়রপ্রার্থী ছিলেন। তিনি আওয়ামী লীগ প্রার্থী ব্যারিস্টার ফজলে নূর তাপসের সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করে হেরে যান। এরপর নানা সামাজিক কাজে তাকে মাঠে দেখা যায়। করোনাকালেও দক্ষিণ সিটি এলাকার বিভিন্ন ওয়ার্ডে হতদরিদ্র মানুষকে নিয়মিত ত্রাণ সামগ্রী দেন ইশরাক হোসেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন