২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১৭ ডিসেম্বর ২০২০ www.24ghonta.news৩ পৌষ ১৪২৭ বঙ্গাব্দ৩ জমাদিউল আউয়াল ১৪৪২ হিজরি

করোনায় আরও ৩৬ জনের মৃত্যু, শনাক্ত ১১৩৪

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০ । ৩:৫৬ বিকাল

২৪ ঘণ্টা নিউজ : বৈশ্বিক মহামারী প্রাণঘাতী নভেল করোনা ভাইরাসে (কোভিড-১৯) দেশে ২৪ ঘণ্টায় নতুন করে ১১৩৪ জনের শরীরে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ৪ লাখ ৯৬ হাজার ৯৭৫ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হলো বাংলাদেশে।

এছাড়া ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ৩৬ জনের মৃত্যু হয়েছে। বাংলাদেশে মৃত্যুর সংখ্যা বেড়ে ৭১৯২ জন।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সকাল পর্যন্ত সুস্থ হয়েছেন ২ হাজার ২৩৯ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৩১ হাজার ৫৯০ জন। মৃতদের মধ্যে পুরুষ ২৭ জন এবং নারী ৯ জন।

বিভিন্ন বিভাগে যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকায় ২০ জন, চট্টগ্রামে ৮ জন, রাজশাহীতে ২ জন, খুলনায় ১ জন, সিলেটে ১ জন, রংপুরে ৩ জন, ময়মনসিংহ ১ জন রয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ১৪০টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৭৭৬ টি নমুনা সংগ্রহ এবং ১৩ হাজার ১৯১ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৩০ লাখ ৩৫ হাজার ৭২৮ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তের হার ৮ দশমিক ৬০ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬ দশমিক ৮৪ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন