২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১৭ ডিসেম্বর ২০২০ www.24ghonta.news৩ পৌষ ১৪২৭ বঙ্গাব্দ৩ জমাদিউল আউয়াল ১৪৪২ হিজরি

আল্লামা শফীকে হত্যার অভিযোগে মামুনুলসহ ৩৬ জনের বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০ । ২:০১ দুপুর

হেফাজতে ইসলামের সাবেক আমির আল্লামা আহমদ শফীকে হত্যার অভিযোগে সংগঠনটির যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হকসহ ৩৬ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এ মামলাটি করেন আল্লামা আহমদ শফীর শ্যালক মাইনুদ্দিন।

বাদীর আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

তিনি জানান, মামলায় বাদিসহ ৬ জনকে সাক্ষী করা হয়েছে। অন্য আসামিদের মধ্যে রয়েছেন, মাওলানা নাছির উদ্দিন মুনির, মীর ইদ্রিস, হাবিব উল্লাহ, আহসান উল্লাহ, আজিজুল হক ইসলামাবাদী, জাকারিয়া নোমান ফয়েজী, নুরুজ্জামান নোমানী, আব্দুল মতিন ও মো. শহীদুল্লাহ।

আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের দায়িত্ব দিয়েছেন বলেও জানান আইনজীবী আবু হানিফ।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন