২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১৭ ডিসেম্বর ২০২০ www.24ghonta.news৩ পৌষ ১৪২৭ বঙ্গাব্দ৩ জমাদিউল আউয়াল ১৪৪২ হিজরি

করোনায় আক্রান্ত ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০ । ৫:২০ সন্ধ্যা

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তার সরকারি অফিস থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এলিসি প্যালেসের এক বিবৃতিতে আজ বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) তার করোনা আক্রান্তের কথা জানানো হয়। এখন তিনি আইসোলেশনে আছেন।

রাষ্ট্রীয় ওই বিবৃতিতে বলা হয়, প্রাথমিকভাবে ম্যাক্রোঁর করোনায় আক্রান্তের প্রমাণ মিলেছে। এখন তিনি ৭ দিনের আইসোলেশনে আছেন। আপাতত দূর থেকেই তিনি তার জরুরি কাজ করবেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন